ডা. মো: খালেদ হাসান মিলু
লাইপোমা, সিস্ট, লেজার, হেয়ার ও ডার্মাটোসার্জারিতে অভিজ্ঞ
ডাঃ খালেদ হাসান মিলু বাংলাদেশের একজন বিখ্যাত তরুণ, নিবেদিতপ্রাণ চিকিৎসক। তিনি তার স্বাস্থ্যশিক্ষামূলক পেজ 'Dr. Khaled Hasan Milu' এর মাধ্যমে প্রায় ৮ লক্ষাধিক+ মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা বার্তা পৌঁছে দিয়েছেন।
তিনি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন, যেখানে ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন। তার কাজের মূল ক্ষেত্র লাইপোমা, সেবাসিয়াস সিস্ট, গ্যাংলিয়ন সিস্ট, কেলয়েড, তিল, আঁচিল সহ বিভিন্ন ডার্মাটো সার্জারি, লেজার ও হেয়ার ট্রিটমেন্ট।
এছাড়াও তিনি তার ইউটিউব চ্যানেল ('Dr Khaled Hasan Milu') এর মাধ্যমে বিগত ১০ বছরে লক্ষাধিক মেডিকেল স্টুডেন্টকে পড়িয়েছেন।
রোগীর সমস্ত কথা শুনতে চাই। রোগীর ব্যাথা ও কষ্ট লাঘব করতে চাই।
যেসব রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়
চুলের চিকিৎসা
চুলের সর্বাধুনিক চিকিৎসা
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
লাইপোমা কি ক্যান্সার?
না, লাইপোমা সাধারণত একটি বিনাইন (নন-ক্যান্সারাস) চর্বির টিউমার। তবে দ্রুত বড় হতে থাকলে, ব্যথা হলে বা আকার অস্বাভাবিক মনে হলে অবশ্যই একজন সার্জনের মাধ্যমে পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।
লাইপোমা এবং সিস্টের মধ্যে পার্থক্য কী?
লাইপোমা হলো চর্বি কোষের নরম, চলনশীল টিউমার, আর সিস্ট (যেমন সেবাসিয়াস সিস্ট) হলো তরল বা কেরাটিন-ভর্তি থলি। দুটোই ত্বকের নিচে গোলাকার ফোলা হিসেবে দেখা যায়, তাই সঠিক পার্থক্য বুঝতে চিকিৎসকের পরীক্ষা প্রয়োজন।
অপারেশন ছাড়া কি লাইপোমার চিকিৎসা সম্ভব?
ক্রিম বা ওষুধে লাইপোমা স্থায়ীভাবে সারে না। ছোট ও উপসর্গহীন লাইপোমা পর্যবেক্ষণে রাখা যায়, তবে স্থায়ী সমাধানের একমাত্র উপায় হলো এক্সিশন (অপারেশনের মাধ্যমে অপসারণ)।
লাইপোমা অপারেশনে কি ব্যথা হয়?
স্থানীয় অ্যানেস্থেসিয়ার মাধ্যমে লাইপোমা অপসারণ করা হয়, তাই অপারেশনের সময় ব্যথা লাগে না। অপারেশনের পরে সামান্য ব্যথা বা টান অনুভূত হতে পারে, যা সাধারণ ব্যথানাশক ওষুধে নিয়ন্ত্রণ করা যায়।
চুল পড়া বন্ধে PRP হেয়ার ট্রিটমেন্ট কীভাবে কাজ করে?
PRP (Platelet-Rich Plasma) থেরাপিতে রোগীর নিজের রক্ত থেকে প্লেটলেট আলাদা করে মাথার ত্বকে ইনজেক্ট করা হয়, যা চুলের ফলিকলকে উদ্দীপিত করে চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে সাহায্য করে। ভালো ফলাফলের জন্য সাধারণত কয়েকটি সেশন প্রয়োজন হয়।
হেয়ার ট্রান্সপ্লান্ট কাদের জন্য উপযুক্ত?
যাদের মাথার নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে চুল পড়ে গেছে (যেমন এন্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া) কিন্তু মাথার পেছনে ও পাশে যথেষ্ট দাতা চুল (ডোনার হেয়ার) আছে, তাদের জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট উপযুক্ত। ব্যক্তিভেদে উপযুক্ততা যাচাইয়ের জন্য সরাসরি পরামর্শ প্রয়োজন।
চিকিৎসার আগে ও পরে
টিউমার, লাইপোমা ও সিস্ট অপসারণে সাফল্য
জায়ান্ট লাইপোমা (হাত)
হাতের অসংখ্য বড় বড় লাইপোমা টিউমার অপসারণ এর আগে ও পরে।
ডারময়েড সিস্ট
একজন সম্মানিত রোগীর মাথার বিশাল 'ডার্ময়েড সিস্ট (Dermoid Cyst)' অপসারণের আগের ও পরের ছবি।
মাথার টিউমার
মাথার একটি বিশাল টিউমার (Dermoid Cyst) সফলভাবে অপসারণের আগের এবং পরের ছবিতে ডাক্তার খালেদ হাসান মিলু।
গলার লাইপোমা
একজন রোগীর গলার পিছনের বিশাল 'লাইপোমা' টিউমার অপারেশনের আগে এবং পরের ছবি।
ফাইব্রোলাইপোমা
সম্মানিত রোগীর লাইপোমা টিউমার ( Pedunculated Fibrolipoma) অপারেশান এর আগের ও পরের ছবি।
কানের কেলয়েড
একজন সম্মানিত রোগী বোনের কানের কেলয়েড অপসারণের আগের এবং পরের ছবি।
হাতের ক্ষতস্থান থেকে সৃষ্ট কেলয়েড
Keloid চিকিৎসার আগের ও পরের ছবি।
বুকের কেলয়েড
বুকের বড় বড় কেলয়েডের চিকিৎসার আগের ও পরের ছবি
পেটের সিস্ট
বহু বছর থেকে পেটের টিউমারটি (Giant Epidermal Inclusion Cyst) নিয়ে ভোগার পর অবশেষে সেই টিউমার থেকে মুক্তি পেলেন সম্মানিত রোগী ভাই। অপারেশনের আগের এবং পরের ছবি।
ফেসিয়াল সিস্ট
দীর্ঘদিন ধরে কষ্টে বয়ে বেড়ানো এক ভাইয়ের, জায়ান্ট ফেসিয়াল সিস্ট অপারেশনের আগের ও পরের ছবি।
তিল অপসারণের চিকিৎসায় সাফল্য
মুখের তিল অপসারণ
উন্নত লেজার প্রযুক্তির মাধ্যমে মুখমণ্ডলের অবাঞ্ছিত তিল (Intradermal Nevus) অপসারণের আগের এবং পরের ছবি।
নাকের তিল অপসারণ
উন্নত লেজার প্রযুক্তির মাধ্যমে নাকে থাকা একটি তিলের (Intradermal Nevus) দাগহীন অপসারণের আগের এবং পরের ছবি।
গালের তিল
লেজার চিকিৎসার মাধ্যমে গালের একটি তিল (Intradermal Nevus) অপসারণ এর আগের এবং পরের ছবি।
চুলের চিকিৎসায় সাফল্য
পিআরপি হেয়ার থেরাপি
পিআরপি (PRP) ও Exosome Therapy নেওয়ার আগের এবং পরের ছবি — চুল ঘন হয়ে ওঠার অবিশ্বাস্য ফলাফল।
পিআরপি হেয়ার থেরাপি
পিআরপি (PRP) ও Exosome Therapy PRP থেরাপি নেওয়ার পরে সম্মানিত ভাইয়ের মাথার মাঝখানে প্রচুর পরিমাণে চুল গজিয়ে উঠে ।
পিআরপি হেয়ার থেরাপি
পিআরপি (PRP) ও Exosome Therapy নেওয়ার আগের এবং পরের ছবি —সমগ্র মাথায় চুল গজিয়ে ওঠার অবিশ্বাস্য সাফল্য ।
Alopecia Areata
হঠাৎ করেই, মাথা ডান পাশের চুল অনেকটা পড়ে যায়, ছোট্ট বাবুটির। থেরাপি নেওয়ার পরে, অবিশ্বাস্যভাবে পুনরায় সম্পূর্ণ রূপে চুল গজিয়েছে।
Alopecia Universalis
হঠাৎই সম্মানিত ভাই এর মাথার সমস্ত চুল পড়ে যেতে শুরু করে, ডা. খালেদ হাসান মিলুর কাছে চিকিৎসা নেয়ার আগের ও পরের ছবি।
মাথার মাঝে চুল গজানো
নিয়মিত PRP থেরাপি নেবার পরে, একজন সম্মানিত রোগী ভাইয়ের মাথার মাঝখানে পুনরায় ছোট ছোট চুল গজিয়ে বড় হয়েছে।
PRP ও Exosome Therapy
সম্মানিত রোগী ভাই যখন প্রথম চেম্বারে আসেন, তখন তার মাথায় প্রায় চুল ছিল না বললেই চলে। PRP থেরাপি নেওয়ার পরে তার মাথায় ঘন চুল গজিয়েছে এবং বড় হয়েছে।
Alopecia Areata
হঠাৎ করেই, মাথার এক পাশের চুল ছোপ ছোপ ভাবে পড়ে যায়, সম্মানিত ভাই এর। থেরাপি নেওয়ার পরে, অবিশ্বাস্যভাবে পুনরায় আগের মতো হয়ে গেছে।
মাথার মাঝে চুল গজানো
PRP থেরাপির পরে মাথার মাঝখানে ঘন চুল গজিয়েছে এক রোগী ভাইয়ের।
ভিডিওতে চিকিৎসার আগে ও পরে
দুই হাতের অসংখ্য লাইপোমা অপসারণ এর আগের এবং পরে অবস্থা
মাত্র দুই মাসের এক্সোজোম চিকিৎসার ফলাফলে, অবিশ্বাস্য চুল গজানো
প্রায় বিশ বছরের টিউমারের কষ্ট দূর হলো অবশেষে ডাক্তার খালেদ হাসান মিলুর চিকিৎসায়
মাথার পিছনে বিশাল বড় একটা লাইপোমা টিউমারের অপারেশনের আগে এবং পরে
গালে থাকা একটি তিল লেজার রিমুভাল এর আগে এবং পরে
পিঠে থাকা বিশাল বড় একটি লাইপোমা টিউমার অপারেশনের আগে এবং পরের অবস্থা
পুরো মাথার চুল পড়ে যাওয়ার পরও আবারো নতুন করে চুল গজালো সম্মানিত রোগী ভাই এর
কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই লেজার চিকিৎসার মাধ্যমে গালের ব্রণের দাগ নির্মূল
হাতের অসংখ্য লাইপোমা টিউমারের অপারেশনের আগে এবং পরের অবস্থা
লেজার চিকিৎসার মাধ্যমে মুখের দাগ নিরাময়
মাত্র তিন সপ্তাহের চিকিৎসার পরে মাথার চুল এবং দাঁড়ি গজালো সম্মানিত রোগী ভাইয়ের
পুরো ফাঁকা মাথা থেকে, মাথা ভর্তি চুল ওঠার এক অবিশ্বাস্য গল্প
চোখের নিচে একটি কালো অংশ দূর হলো মুহূর্তেই, লেজার চিকিৎসার আগে এবং পরে
হাতের গাংলিয়ন সিস্ট অপারেশনের আগে ও পরের অবস্থা
PRP থেরাপি নেবার পরে মাথা ভর্তি চুল
দশ বছর পুরনো টিউমারের চিকিৎসার আগে এবং পরে
কেলোয়েডের চিকিৎসার আগে ও পরের ভিডিও
সেবাসিয়াস সিস্ট চিকিৎসার আগে ও পড়ে
রোগীদের মন্তব্য
ফেসবুকে রোগী ও তাদের পরিবারের প্রকৃত মন্তব্য।
রোগীদের কৃতজ্ঞতা
কৃতজ্ঞ এক রোগী চেম্বারে এসে ছোট্ট উপহার দিচ্ছেন।
সুস্থ হয়ে ওঠা এক রোগী মিষ্টি নিয়ে ধন্যবাদ জানাতে এসেছেন।
এক রোগীর পরিবার, শিশুসহ, উপহার ও কৃতজ্ঞতা নিয়ে চেম্বারে এসেছেন।
সুস্থ হওয়ার পরে, ডাক্তার খালেদ হাসান মিলুকে উপহার স্বরূপ নিজের আঁকা স্কেচ প্রদান করছেন একজন সম্মানিত রোগী বোন।
সুস্থ হওয়ার পরে, উপহার স্বরূপ নিজের আঁকা, খালেদ হাসান মিলুর রঙিন স্কেচ প্রদান করছেন একজন সম্মানিত রোগী ভাই।
চিকিৎসায় সুস্থ হয়ে এলাকার বিখ্যাত দই নিয়ে সম্মানিত রোগী ভাইয়ের সাক্ষাত।
চিকিৎসায় সুস্থ হয়ে কুমিল্লার বিখ্যাত রসমালাই নিয়ে রোগী ভাইয়ের আগমন।
চিকিৎসায় সুস্থ হয়ে, ডা. মিলুকে দু'আ করছেন একজন মা!
কুমিল্লা থেকে ফুল নিয়ে ওমান প্রবাসী সম্মানিত রোগী ভাইয়ের সাথে। আলহামদুলিল্লাহ। চিকিৎসায় এখন তিনি সুস্থ।
সুস্থ হবার পরে কৃতজ্ঞতা স্বরূপ চেম্বারের লিচু কিনে নিয়ে এসেছেন এক ভাই। এই ভালোবাসাগুলোর প্রতিদানে, আপনাদের সেবায় যাতে কখনো কোনো ত্রুটি না হয়, সেই দু'আ চাই।
সুস্থ হবার পরে চেম্বারে দুধ নিয়ে এসেছেন এক ভাই। কিছু ভালোবাসা সত্যিই অমূল্য।
সুস্থতার পর কৃতজ্ঞতা স্বরূপ ডাক্তার খালেদ হাসান মিলুকে একটি জায়নামাজ উপহার দিচ্ছেন এক সম্মানিত রোগী ভাই।
রোগীদের কৃতজ্ঞতার ভিডিও
ফেসবুকে রোগীরা নিজেদের ভাষায় তাদের অভিজ্ঞতা ও ফলাফল সম্পর্কে বলছেন।
চিকিৎসায় সন্তুষ্টির পর তার অনুভূতি জ্ঞাপন করছেন একজন সম্মানিত রোগী
লাইপোমা টিউমারের অপারেশন পরবর্তী অভিজ্ঞতা শেয়ার, এক রোগী ভাই এর
দেড় বছর আগে চিকিৎসায় সুস্থ হয়ে, আবার নিজের বন্ধুকে চিকিৎসার জন্য নিয়ে আসলেন চেম্বারে
মাত্র তিনটি পিআরপি থেরাপি নেওয়ার পরে, মাথার চুল গজানোর অভিজ্ঞতা ব্যক্ত করলেন, একজন সম্মানিত রোগী ভাই
সৌদি আরব থেকে বাংলাদেশে এসে চিকিৎসায নিয়ে সন্তুষ্ট হলেন সম্মানিত রোগী ভাই
লাইপোমা টিউমারের অপারেশনের পরে তার অভিজ্ঞতা ব্যক্ত করছেন একজন রোগী ভাই
ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা, এক রোগী ভাইয়ের সুস্থতার ও অভিজ্ঞতা
ওমান প্রবাসী ভাই চিকিৎসার পর তার অনুভূতি জানালেন
সৌদি আরবের মদিনা প্রবাসী এক ভাইয়ের মাথার লাইপোমাও অপারেশনের পরে, তার অভিজ্ঞতা শেয়ার করলেন
রোগী যখন ডাক্তারকে ছেলের মতন মনে করেন
গাজীপুরের কাপাসিয়া থেকে এসে, নিজের চিকিৎসার অভিজ্ঞতা শেয়ার করছেন এক সম্মানিত রোগী ভাই
চট্টগ্রামের রাউজান থেকে এসে পেটের অসংখ্য টিউমারের অপারেশনের পরে, নিজের অভিজ্ঞতা ব্যক্ত করছেন একজন রবি ভাই
সুস্থতার পরে, ডাক্তার খালেদ হাসান মিলুকে তার স্কেচ এঁকে উপহার দিচ্ছেন একজন সম্মানিত রোগী ভাই
লন্ডন থেকে ফিরে বাংলাদেশে এসে ডাক্তার খালেদ হাসান মিলুর কাছে চিকিৎসা নিয়ে প্রশংসায় উচ্ছ্বসিত হলেন একজন সম্মানিত রোগী ভাই
চিকিৎসা সেবা নেয়ার পর এক ভাইয়ের কৃতজ্ঞতার বক্তব্য শুনুন
মাদারীপুর থেকে চিকিৎসা নিতে এসে সুস্থতার পরে সম্মানিত রোগী ভাইয়ের বক্তব্য শুনুন
প্রায় ব্যথাহীন লাইপোমা টিউমারের অপারেশনের পরে একজন রোগী ভাইয়ের বক্তব্য শুনুন
আঙুলের টিউমার অপসারণ — রোগীর প্রতিক্রিয়া দেখুন, Richard Gomes
লাইপোমা অপসারণ — রোগীর প্রতিক্রিয়া দেখুন, Ariful Arif
কিছু মুহূর্ত ও অর্জন
একটি বিশাল বড় ঝুলন্ত লাইপোমা টিউমার অপারেশান এর পর, হাতে ধরে আছেন ডাক্তার খালেদ হাসান মিলু।
লাইপোমা টিউমারের অপারেশনের পর, টিউমারের ভিতরে থাকা বড় একটি চর্বি দানা হাতে ডাক্তার খালেদ হাসান মিলু।
নিজের চেম্বার লেজার চিকিৎসার সময় তোলা একটি ছবি।
কিংবদন্তি হেয়ার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ, ডাক্তার কে. কে. অরোরা এর নিকট হতে, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জনের সার্টিফিকেট গ্রহণ করছেন ডাক্তার খালেদ হাসান মিলু।
Fellowship In Aesthetic Dermatology এর সার্টিফিকেট গ্রহণ করছেন ডাক্তার খালেদ হাসান মিলু।
রয়েল মাল্টি স্পেশালিটি হাসপাতালে সার্জারীরত অবস্থায় ডাক্তার খালিদ হাসান মিলু ও তার একজন সহযোগী।
নিজ গ্রামে একজন অসহায় বৃদ্ধ মানুষকে খাদ্যসামগ্রী ও সহায়তা দিচ্ছেন ডাঃ খালেদ হাসান মিলু।
ঈদের ছুটিতে গ্রামের এক রোগীর এক্সরে দেখে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডাঃ খালেদ হাসান মিলু।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের 'ইন্টার্ন ডক্টরস রিসেপশন অ্যান্ড স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪'-এ ফাইনাল প্রফেশনাল এমবিবিএসে প্রথম স্থান অর্জনের জন্য সংবর্ধনা গ্রহণ করছেন।
কেনো তিনি ব্যতিক্রমী
দক্ষ একজন চিকিৎসক
অত্যন্ত ভদ্র ও বিনয়ী ব্যবহার
৮ লক্ষাধিক+ মানুষের ভরসার স্থান
চিকিৎসার সঙ্গে মানবতা
প্রতিটি রোগীর কথা শোনেন মন দিয়ে
কসমেটিক সার্জারি
সহজেই সিরিয়াল পাওয়া
সবসময় যোগাযোগের সুব্যবস্থা
ডাঃ খালেদ হাসান মিলুর সাথে দেখা করুন
চেম্বার — শেফা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী, ঢাকা।
শেফা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
দয়া করে চেম্বারে আসার আগে সময়সূচী ও ফোন নম্বর নিশ্চিত করুন, কারণ সময়সূচী পরিবর্তন হতে পারে।
স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও
সাধারণ মানুষের বোঝার মতো সহজ ভাষায় বিভিন্ন রোগ, চিকিৎসা ও প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা করছেন ডাক্তার খালেদ হাসান মিলু।
লাইপোমা টিউমার থেকে কি ক্যান্সার হতে পারে?
চুল পড়ার PRP থেরাপি নিয়ে বিস্তারিত আলোচনা
লাইপোমা টিউমার কখন ভয়ের কারণ হতে পারে?
ন্যাড়া করলে কি নতুন করে ভালো চুল গজায়?
শ্যাম্পু বা তেলের সাথে চুলের সম্পর্ক
কেলয়েড কি পার্মানেন্টলি ভালো হয় কি না?
ঈদের দ্বিতীয় দিন গ্রামবাসীকে ফ্রি চিকিৎসা দিচ্ছেন ডাক্তার খালেদ হাসান মিলু
৯০% মানুষ চুল পড়া নিয়ে যে ভুলগুলো করে
চুলের যত আধুনিক চিকিৎসা
মেডিকেল শিক্ষায় ডা. খালেদ হাসান মিলু
বিভিন্ন এক্সামিনেশান এর ভিডিও করে সবার কাছে কাছে মেডিকেল শিক্ষাকে সুলভ ও যুগোপযোগী করায় ডা. খালেদ হাসান মিলু এক যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। বাংলাদেশে এমবিবিএস কারিকুলামে বিভিন্ন এক্সামিনেশান এর ভিডিও সিরিজের মধ্যে ইউটিউবে ডা. মিলুর ভিডিও সিরিজই এখনো সর্বাধিক জনপ্রিয়।
Abdomen Examination || Bangla
Precordium Examination || Easiest Way to Remember
General Examination Bangla
Chest Examination || From Back
Ulcer Examination Bangla
Chest Examination || From Front
Hydrocele Examination Surgery Bangla
Upper Limb Neurological Examination Bangla
Examination of Water Hammer Pulse
Cranial Nerve 7 || Facial Nerve Examination || Bangla
Spleen Palpation Bangla
Abdomen Examination | Precordium Examination | Associated Questions | MBBS Final Year
Eye Short Case | Cataract Examination
Anemia Examination
Clubbing Examination Bangla
Gynae & Obstetrics Examination
Examination of Sign of Meningeal Irritation
Jaundice Examination
Edema Examination || Bangla
How to insert NG tube in Bangla
ইনহেলার এর সাথে স্পেসার ব্যবহারের নিয়ম
Procedure of Sitz Bath
Thalassemia Examination
শিক্ষা ও অভিজ্ঞতার সময়রেখা
এমবিবিএস — রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি
তিনি রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির অধিভুক্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস সম্পন্ন করেন।
প্রথম স্থান — এমবিবিএস ফাইনাল পরীক্ষা
তিনি নিজ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় হাজারো শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল
তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের 'ইন্টার্ন ডক্টরস রিসেপশন অ্যান্ড স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪'-এ সংবর্ধনা ও স্কলারশিপ লাভ করেন।
সিএমইউ (বিআইএফইউএম)
বিআইএফইউএম থেকে সিএমইউ ডিগ্রি সম্পন্ন করেন। যেখানে তিনি লিভার, পিত্তথলি, অগ্ন্যাশয়, প্লীহা এবং কিডনিসহ, জরায়ু ও ডিম্বাশয়ের পরীক্ষা সংক্রান্ত জরুরি আল্ট্রাসাউন্ড বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
হেয়ার ট্রান্সপ্লান্টে উচ্চতর প্রশিক্ষণ
২০২৬ সালের আগস্ট মাসে ডাক্তার খালেদ হাসান মিলু, কিংবদন্তি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন, ড. কে কে অরোরা, (ইন্ডিয়া) এর তত্ত্বাবধানে, হেয়ার ট্রান্সপ্লান্ট বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইন ট্রাইকোলজি (FIT) ও মাস্টার কোর্স ইন হেয়ার ট্রান্সপ্লান্টেশন (IIHRA-USA) অর্জন করেন।
উচ্চতর ট্রেনিং ও ফেলোশিপ
ফেলোশিপ ইন অ্যাসথেটিক ডার্মাটোলজি
অ্যাসথেটিক ও কসমেটিক ডার্মাটোলজি চিকিৎসায় উচ্চতর ফেলোশিপ প্রশিক্ষণ।
কোর্স অন ডার্মাটোসার্জারি
ত্বক ও সফট-টিস্যু সংক্রান্ত রোগের সার্জিক্যাল চিকিৎসায় বিশেষায়িত প্রশিক্ষণ।
ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইন ট্রাইকোলজি (FIT)
চুল ও মাথার ত্বকের রোগ নিয়ে আন্তর্জাতিক মানের ফেলোশিপ।
মাস্টার কোর্স ইন হেয়ার ট্রান্সপ্লান্টেশন (IIHRA-USA)
আধুনিক হেয়ার ট্রান্সপ্লান্ট পদ্ধতিতে উচ্চতর মাস্টার-লেভেল সার্টিফিকেশন।
পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন মেডিকেল ট্রাইকোলজি (IIHRA-USA)
চুল ও মাথার ত্বকের রোগ নির্ণয় ও চিকিৎসায় পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা।
এমসিজিপি
সামগ্রিক রোগী সেবার জন্য জেনারেল প্র্যাকটিসে মেম্বারশিপ যোগ্যতা।
সিএমইউ (বিআইএফইউএম)
বিআইএফইউএম থেকে স্নাতকোত্তর যোগ্যতা, যাতে রয়েছে ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড প্রশিক্ষণ।
যোগাযোগ করুন
অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন, অথবা নিচের চেম্বারে যান।
ডাঃ খালেদ হাসান মিলু
এমবিবিএস (রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি), সিএমইউ (বিআইএফইউএম), এফআইটি, এমসিজিপি
চেম্বার: শেফা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী, ঢাকা · বিএমডিসি রেজি. নং: A-133003